মাগুরাতে জলের নূপুর পায়ে বর্ষার ছন্দে এল আষাঢ়

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

ঋতু পরিক্রমায় বাংলার বুকে এসেছে প্রেমময়, কবিতাময়, উচ্ছল বর্ষা। আজ পহেলা আষাঢ়। গ্রীষ্মের খরতাপের ধূসর নাগরিক জীবন আর প্রকৃতিতে প্রাণের স্পন্দন জাগায় বর্ষা। আজ দুপুরে মাগুরা শহরে এক পশলা বৃষ্টি জানিয়ে দিল বর্ষা শুরু। বর্ষার আগমন যদিও এবার একটু আগে হয়েছে। তবু বর্ষাকালকে আরো একবার স্বাগত জানাই। স্বাগতম মেঘবতী জলের দিন।

রবীন্দ্রনাথের ভাষায়, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে/আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। কবিগুরুর এই বন্দনা বৃষ্টির। গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সেজেছে পূর্ণতায়। নদীতে উপচে পড়া জল, আকাশে মেঘের ঘনঘটা এরই মাঝে হঠাৎ মেঘরাজের গর্জন। মেঘের ডাকে যেন বৃষ্টি কাঁদছে। যে কথাটি বলি বলি করেও বলা হয় না, বাদল দিনের প্রথম কদম ফুল নিয়ে যেন তারই আসার অপেক্ষা।

বর্ষা ঋতু তার বৈশিষ্ট্যের কারণে স্বতন্ত্র। বর্ষা ঋতু কাব্যময়, প্রেমময়। বর্ষার প্রবল বর্ষণে নির্জনে ভালোবাসার সাধ জাগে, চিত্তচাঞ্চল্য বেড়ে যায়। কদম ফুলের মতো তুলতুলে নরম, রঙিন স্বপ্ন দুই চোখের কোণে ভেসে ওঠে, ঠিক যেমন করে আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়।

অন্যান্য মাসের মতো আষাঢ়ের নামকরণও হয়েছে তারার নামে। সে তারার নাম ‘আষাঢ়’। অথৈ পানি তার বৈভব। ‘বাদল দিনের প্রথম’ ও ‘আষাঢ়স্য’ কদম ফুলসহ নিসর্গ চেতনা প্রতিটি প্রকৃতিপ্রেমিক মনকেই আলোড়িত করে। শিল্পীর বেলায় তো এর আবেদন আরও বেশি হয়। কবিরা কবিতার ফুল ফোটাতে থাকেন এই বর্ষায়। বিখ্যাত সব কবিতাও রচিত হয়েছে এই বর্ষায়।

বর্ষা বাঙালির জীবনে প্রেমের বারতা নিয়ে আসে। তারা অভিবাদন জানায় বর্ষাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: