মাগুরায় ঘুষ চাওয়ায় বিআরটিএ’র কর্মচারি জেল হাজতে

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিবেদকঃ

মাগুরায় মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স করতে আসা এক ব্যক্তির কাছে ঘুষ চাওয়ার অপরাধে গুরুদাস সরকার নামে বিআরটিএ’র এক কর্মচারিকে ৩দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। গুরুদাস সরকার মাগুরা শহরের সাতদোহা পাড়া এলাকার হরিপদ সাহার ছেলে।

মাগুরার সহকারি কমিশনার এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা জানান, সোমবার দুপুরে মাগুরা সদর উপজলার ফুলবাড়ি রামচন্দ্রপুর গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে বাদশা আলি লাইসেন্সের জন্য মাগুরা বিআরটিএ অফিসে যান। যাবতীয় কাগজপত্র যথাযথ উপায়ে প্রস্তুত করে তিনি সেখানে গেলেও ওই অফিসের অস্থায়ী কর্মচারী গুরুদাশ সরকার তার কাছে ঘুষ দাবি করেন। অন্যথায় কাগজপত্র জমা নেওয়া হবে না মর্মে জানান।

এ ঘটনার পর বাদশা আলি নামের ওই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে গুরুদাস সরকারকে মাগুরা বিআরটিএ অফিস থেকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হয়। ভ্রাম্যমান আদালতের কারছে তিনি দোষ স্বীকার করায় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: