মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে আমকে ঘিরে রিতিমতো উৎসবের পরিবেশ। গাছভরা আম নিয়ে চাষিদের মনে এখন উঁকি দিচ্ছে ভালো ফলনের আশা। মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত এ অঞ্চলে বিশাল কর্মযজ্ঞ থাকে আমকে ঘিরেই। প্রতিবছর আমের বাগান সম্প্রসারিত হওয়ায় বাড়ছে এ নিয়ে কর্মযজ্ঞের পরিধিও।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মধুমাসের ছাপ বাগানে বাগানে। গাছের নীচে নীচে পাহারার মাচান তৈরি করছের বাগান মালিকরা। দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় আম ব্যবসায়ীদের আনাগোনাও বেড়েছে এরই মধ্যে।
নহাটা গ্রামের আমচাষী রুস্তম আলী জানান, বাগানে এবার ভালো আম এসেছে। অতিমাত্রায় খরার কবলে পড়ে কিছু আম খসে পড়লেও ভালো ফলনের আশা করছেন তিনি।


