মাগুরায় সৈয়দ আতর আলী সড়কে জমজমাট ইফতার বাজার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন-

সারাদিন রোজা রেখে সবাই একটু ভালো খেতে পছন্দ করেন। এজন্য ইফতারের আয়োজনে থাকে নানা পদের খাবার। আর সব খাবার বাসায় তৈরি করা সম্ভব হয় না বলে ঘরের বাইরে থেকে ইফতার কেনায় ব্যস্ত দেখা যায় রোজাদারদের। মাগুরার সব এলাকাতে মাগরিবের আজানের আগে এ চিত্র দেখা যায়।

বরাবরের মতো মাগুরার আর সব এলাকার মতো মাগুরার সৈয়দ আতর আলী সড়কে জমে উঠেছে ইফতার বাজার। ইফতারের জন্য ছোলা-মুড়ি, হালিম, কাবাব ও আস্ত মুরগির রোস্টের ব্যবস্থা করা হয়েছে।

ইফতার কিনছিলেন কলেজ ছাত্রী কামরুন নাহার। তিনি বলেন, ‘প্রতিদিন ইফতারে একই খাবার খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে স্বাদে। তাই আজকে নিয়মিত আইটেমের পাশাপাশি দুএকটি বাড়তি আইটেম কিনতে এসেছি। আজকে চিকেন ও হালিম দিয়ে ইফতার করবো।’

সৈয়দ আতর আলী সড়কে রাস্তার ধারে রোজা উপলক্ষে ছোট ছোট অনেক ইফতার বিক্রি করার দোকান দেখা গেছে। এসব এলাকার স্থানীয়রা এখনও ইফতারের সঙ্গে ঘুঘনি মাখিয়ে খেতে পছন্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: