বৃষ্টিতে নাজেহাল মাগুরার নিম্নবিত্তের ঈদবাজার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শহরের পোষ্ট অফিসের পাশে দোকান করেন মমিন। প্রায় সারা বছরই খোলা থাকে তার প্যান্ট শার্টের দোকান। মমিনের দোকানের ক্রেতা বলতে স্কুল কলেজ পড়ুয়া নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলেরা আর নিম্ন আয়ের মানুষজন।

আজ সকালে দেখা যায় উপর্যুপুরি বৃষ্টিতে ভিজে যাচ্ছে মমিনের দোকানের মালামাল। কোনোরকম মোটা পলিথিন দিয়ে মালামাল ঢেকে, দাঁড়িয়ে আছেন তিনি।

বেচা-বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে একরাশ হতাশা ছেড়ে বলেন, আজ শুক্রবার ভাবছিলাম ব্যবসা করা যাবে। সকাল থেকেই মেঘ বৃষ্টি, থামছে পড়ছে। সকাল থেকে কয়েকজন ক্রেতা এসেছিলো তার দোকানে কিন্তু বিক্রি হয়নি। কেউ এসে দেখে চলে গেছেন। কারো সঙ্গে দামে মেলেনি।

মমিন মিয়া বললেন, ‘এখন সবাই বাড়ি যাচ্ছে। যাওয়ার সময় চোখে পড়ছে, দেখে যাচ্ছেন।’ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বাড়বে বলেই বিশ্বাস মমিন মিয়ার। নিজের হাতে আর কিছু নাই তার। আক্ষেপ করে বললেন, ‘বৃষ্টি থাকলে তো আর হবে না। তবে এও আল্লাহর ইচ্ছা।

প্রায় এক ঘণ্টার আলাপচারিতায় দেখা যায় বিক্রি শূন্য প্রতিটি দোকান। ঝুম বৃষ্টি ঝড়ছে। দোকানিরা পলিথিন দিয়ে দোকান ঢেকে বন্ধ করে দাঁড়িয়ে আছেন। কেউ চলে গেছেন। ওপরে দেয়া পলিথিনে বৃষ্টির পানি জমতে জমতে পলিথিন ছিড়ে পানি পড়তে থাকে দোকানের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: