বিশেষ প্রতিবেদক-
মাগুরা প্রফুল্য সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে লক্ষীকান্দর নামকস্থানে কলেজের নবনির্মিত একাডেমিক ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ আবু নাসের
বেগ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও সদর
উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলূ , কলেজ পরিচালনা পরিষদের সদস্য
অ্যাডভোকেট রতন কুমার মিত্র , কলেজ পরিচালনা পরিষদের সদস্য ডা: কাজী
তাসুকুজ্জামান , কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ তপন কুমার বসু
প্রমুখ। সভায় পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

