আজ শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
- শ্রীপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- শ্রীপুরে গৃহবধূ লিমা খাতুন হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
- শ্রীপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ
- মাগুরা নিউজের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট রাজীব কুমার মিত্র জয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- শ্রীপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ১ নারী
মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বহুল অলোচিত বালুর ট্রাকে পেট্রোল বোমা মেরে ৫ শ্রমিক হত্যা মামলার চার্জ গঠনের শুনানী আবারো পিছিয়ে গেছে। সোমবার দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার চার্জ শুনানীর দিন ধার্য ছিল। এ নিয়ে আলোচিত এ মামলার চার্জ শুনানীর দিন ৬ বার পেছাল।
মাগুরার অতিরিক্তি পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান জানান, বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের সময় ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা সদরের মঘির ঢালে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ৫ বালু শ্রমিক নিহত হয়। গুরুতর আহত হয় আরো ৪ শ্রমিক। এ ঘটনায় ২৩ মার্চ সদর থানায় এসআই আব্দুস সালাম ২৫ জনকে আসামী করে মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা জেলা বিএনপির তত্কালিন সাধারণ সম্পাদক আলী আহম্মেদ ও সহ-সভাপতি মনোয়ার হোসেন খানসহ ২৩ নেতা-কর্মীর নামে চার্জশিট প্রদান করে।


