মাগুরা জেলা পরিষদে ১১ সদস্য পদে ৩৮ জনের লড়াই

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় শেষ মুহূর্তে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন। ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোট নেয়া হবে।

জেলা পরিষদ নির্বাচন নিয়ে মাগুরার সাধারন মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ না থাকলেও দলের দুই বিদ্রোহী প্রার্থীর কারণে কিছুটা কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে।

নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বর্তমানে তিন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ১১টি সাধারণ সদস্যপদের জন্য নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ৩৮ জন।

তাদের মধ্যে ২, ৩ ও  ৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্যের তিনটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন।

৮, ১২ ও ১৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্যের তিন পদের জন্য নির্বাচনী লড়াইয়ে আছেন নয় প্রার্থী।

৪, ৯ ও ১০ নং ওয়ার্ডে তিন পদের জন্য প্রার্থী রয়েছেন ১২ জন।

এ ছাড়া ১১ ও ১৪ নং ওয়ার্ডের দুটি সাধারণ সদস্যপদের জন্য লড়াইয়ে  নেমেছেন যথাক্রমে পাঁচ ও ছয়জন।

১, ৪ ও ৫ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের তিনটি সদস্যপদের জন্য প্রতিটি ওয়ার্ডে দুজন করে ছয়জন প্রার্থী এবং

৩ নং ওয়ার্ডের একটি সংরক্ষিত মহিলা সদস্যপদের জন্য তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার আহমদ আলি বলেন, মাগুরা জেলা পরিষদ নির্বাচনে ৪৯৩ জন ভোটার চার উপজেলার ১৫টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: