মাগুরা পুলিশের প্রেমের ফাঁদ!!! হাতেনাতে আটক নারী পাচারকারী

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক-

পুরো ঘটনাটাই সিনেমার তো…. মাগুরায় পুলিশের ফাঁদে হাতেনাতে আটক নারী পাচারকারী!!!

নিজেকে পীর-দরবেশ পরিচয় দানকারী এক নারী পাচারকারী প্রতারককে আজ গ্রেফতার করেছে মাগুরা পুলিশ।

রাশেদ কবিরাজ (২৭) নামে ওই নারী পাচারকারীকে সোমবার দুপুরে মাগুরা শহরের ঢাকারোড় বাসস্ট্যান্ড থেকে সদর থানার পুলিশ গ্রেফতার করে।

রাশেদ চট্টগ্রামের সীতাকুন্ড এলাকার বেলায়েত হোসেনের পুত্র।

সদর থানার এসআই রবিউল ইসলাম গণমাধ্যমে বলেন, প্রতারক রাসেদ গত ২৪ মার্চ মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের আতর আলী নামে এক ব্যক্তির স্ত্রীর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক স্থাপন করে। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে।

এ ঘটনায় আতর আলী ওই প্রতারকের মোবাইল ফোন নম্বর উল্লেখ করে এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি জিডি করেন।

পুলিশ এ ঘটনায় বিশেষ পরিকল্পনা গ্রহন করে ওই প্রতারককে আটক করার জন্য। পরে পরিকল্পনা মত অন্য এক নারীকে দিয়ে ওই প্রতারকের সাথে প্রেমের অভিনয় করিয়ে ও বিয়ের কথা বলে তাকে মাগুরায় নিয়ে আসে। অতপর ২৯ মে সোমবার দুপুরে শহরের ঢাকা রোড স্ট্যান্ডে ওই নারীর সাথে দেখা করে তাকে নিয়ে বাসে ওঠার সময় মাগুরা সদর থানা পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

এ ঘটনায় মাগুরা সদর থানায় রাসেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

এসআই রবিউল আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে সে। প্রতারক রাসেদ প্রথমে নিজেকে পীর-দরবেশ পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সাথে আলাপ পরিচয় শুরু করে। পরে তাদের নানা সমস্যা ও বিপদের কথা বলে বিনামূল্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ-কবজ পাঠিয়ে তাদের কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করে। এভাবে লোভ দেখিয়ে নারীদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের পরিবার থেকে ভাগিয়ে এনে দেশে-বিদেশে পাচার করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: