মাগুরানিউজ.কমঃ
মাগুরা দুধ বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সকালে শহরের জামরুল তলা এলাকায় দুধ বাজারে পবিত্র রমজান মাসের প্রথম দিনে সুষম খাদ্য দুধের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: কামরুজ্জামান ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের specific gravity মাপেন, তাতে রিডিং আসে ১৯, ২০ ( স্বাভাবিক মাত্রা হলো ২৮-৩২)। অর্থাৎ নির্দিষ্ট মাত্রার চেয়ে অনেক বেশি পানি মেশানো হয় যা মোট দুধের এক-তৃতীয়াংশ।
এই অপরাধে ৩ ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি ভেজাল প্রায় দেড়মণ দুধ জনসম্মুখে নদীতে ফেলে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শীতেষ চন্দ্র সরকার। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ছবি-সৌজন্য


