প্রথম রোজা, মাগুরা শহরে ইফতারির দোকানে বেজায় ভিড়

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরাতে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় রয়েছে। ইফতার সামগ্রীর দোকানগুলোতে নানা পদের মুখরোচক ইফতার সামগ্রী দিয়ে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন বিক্রেতারা। রবিবার প্রথম রোজার দিনেই প্রতিটি ইফতারির দোকানে রোজাদারদের ভিড় দেখা যায়।

দুপুরের পর থেকেই শুরু হয় বেচাকেনা। বাসায় নানা রকমের ইফতার সামগ্রী তৈরি হলেও অনেকেই দোকান থেকে ইফতারির বিভিন্ন পদ কিনে নিচ্ছেন। পবিত্র রমজান মাসের অন্যতম অনুষঙ্গ ইফতার সামগ্রী। ইফতারের সময় সব রোজাদারই চান সাধ্যমতো মুখরোচক পদ দিয়ে ইফতার করতে। তাই বিকেল থেকেই প্রতিটি বাসায় পড়ে যায় ইফতার তৈরির ধুম। বাসার তৈরি ইফতারের সঙ্গে যোগ হয় বাইরে থেকে কিনে আনা ইফতার সামগ্রী।

সরেজমিনে শহরের বিভিন্ন ইফতারির দোকান ঘুরে দেখা যায়, নানা স্বাদের ইফতারসামগ্রীতে দোকানগুলো সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারাও এ দোকান, ও দোকান ঘুরে নিজেদের পছন্দমতো ইফতারি কিনছেন। দোকানগুলোতে মুড়ি, ছোলা, আলুর চপ, ডিম চপ, বেগুনি, আখনি, চানাভুনা, পেঁয়াজু, খিচুড়ি, হালিম, কাবাব, ফিরনি, দই, বোরহানীসহ নানা পদ ক্রেতাদের দৃষ্টি আকর্ষনে সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। আর বিভিন্ন রকমের ইফতার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন রোজাদাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: