মাগুরায় ভরদুপুরে সোনার দোকান শূন্য

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কের বক্সি মার্কেটে লক্ষী জুয়েলারী নামক একটি সোনার দোকানে শনিবার দিনে দুপুরে চুরি সংঘটিত হয়েছে। মালিকপক্ষের দাবি- দোকানে রক্ষিত প্রায় ২৫লাখ টাকা মূল্যমানের ৬৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

লক্ষী জুয়েলারী-২ নামের ঐ দোকানের অন্যতম মালিক অভি বৈদ্য সাংবাদিকদের জানান- দুপুর আড়াইটার দিকে তিনি দোকানের কর্মচারিকে নিয়ে দোকানের গেটে তালা মেরে বাড়িতে খেতে যান। বিকাল সাড়ে ৪টার দিকে দোকানের কর্মচারি সাগর কর্মকার দোকানে এসে দেখতে পান দোকানের ক্লপসিবল গেটের একটি তালা খোলা। উপরের তালাটি বন্ধ আছে।

এ সময় তিনি মালিককে ডেকে দোকানের ভিতরে ঢুকে দেখতে পান শো কেসে রাখা প্রায় ৬৫ ভরি সোনার গহনা চুরি হয়ে গেছে।

উল্লেখ্য, শহরের পুরাতন স্বনামধন্য লক্ষী জুয়েলারী কতৃপক্ষ লক্ষী জুয়েলারী-২ নাম দিয়ে নতুন এ দোকানটি গত ১লা বৈশাখ চালু করেছে।

মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত করে এবং ওই এলাকার সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্তে জোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

ছবি- সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: