মাগুরায় ডিসিকে ঘুস দিতে গিয়ে ৫ লক্ষ টাকাসহ এক ব্যক্তি আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

চাকরির জন্য মাগুরা জেলা প্রশাসককে ঘুস দিতে গিয়ে তৌহিদুর রহমান নামে এক ব্যক্তি আটক হয়েছে। তিনি ফরিদপুরের মধুখালি উপজেলার কুরানিয়ার চর এলাকার বজলুর রহমানের ছেলে।

মাগুরা জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে তৃতীয় শ্রেণীর বিভিন্ন গ্রেডের শূণ্যপদে কিছু সংখ্যক নিয়োগের প্রক্রিয়া চলছে। ২৬ মে শুক্রবার উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুকদের উপস্থিত হওয়ার কথা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সার্টিফিকেট সহকারি পদে নিয়োগ পেতে ইচ্ছুক এক আবেদনকারীর পক্ষে তৌহিদুর রহমান নামে ওই ব্যক্তি ৫ লক্ষ টাকা নিয়ে মাগুরা জেলা প্রশাসক মহম্মদ আতিকুর রহমানের অফিস কক্ষে দেখা করেন। এই সময়ে ০১৮৮২১২৬২৩৬ নম্বরের মোবাইল ফোন থেকে জেলা প্রশাসকের অফিসিয়াল সেলফোনে একটি কল আসে। তিনি নিজেকে অর্থমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে আগন্তুক ব্যক্তি তৌহিদুর রহমানের কাছ থেকে টাকাগুলো বুঝে নেওয়ার পাশাপাশি ওই পরীক্ষার্থির চাকরি নিশ্চিত করার জন্য অনুরোধ করেন। এ ঘটনার পর জেলা প্রশাসক তার গানম্যানকে ডেকে আগন্তুক ব্যক্তি তৌহিদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঢাকার কেএসএমআর ফ্যাশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিজানুর রহমান তার হাতে নগদ ৫ লক্ষ টাকা দিয়ে সেগুলো মাগুরা জেলা প্রশাসকের কাছে পৌছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বলে পুলিশের হাতে আটক তৌহিদুর রহমান পুলিশের কাছে স্বীকার করেছেন।

জেলা প্রশাসকের কাছ থেকে খবর পেয়ে তৌহিদুর রহমান নামে এক ব্যক্তিকে নগদ ৫ লক্ষ টাকা সহ আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদর থানার এসআই মবিনুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: