রসালো লিচুতে ভরপুর মাগুরার হাট বাজার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

পাকা ও রসালো লিচুতে ভরে গেছে মাগুরার হাটবাজার। ব্যাপকভাবে নতুন লিচু উঠতে শুরু করেছে বাজারে। ফলে জেলাবাসী মৌসুমী ফল লিচুর স্বাদ গ্রহণ করতে পারছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতিশত লিচু প্রকার ভেদে দুইশত টাকা থেকে তিনশত পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার হাজরাপুর, ইছাখাদা, রাউতড়া, খালিমপুর, হাজীপুর, রাঘবদাইড়, নড়িহাটি, শীবরামপুরসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হয়েছে, গড়ে উঠছে বাগান। এ সমস্ত এলাকায় এক হাজারেও বেশি বাগান রয়েছে। এছাড়া দেশি জাতের পাশাাশি বোম্বাই ও চায়না-২ জাতের লিচুর বাগান গড়ে উঠেছে।

শহরের চৌরঙ্গী মোড়, জামরুল তলা, নতুন বাজার, ঢাকা রোড, পুরাতন বাজার, সৈয়দ আতর আলী সড়ক, ভায়নার মোড় এলাকায় লিচু বিক্রি হচ্ছে।

এদিকে, লিচু বাগান পাহারায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। লিচুবাগানে ৫ হাজারেরও বেশি লোকের মৌসুমী কর্মসংস্থান হয়েছে। লিচু গাছ পাহারা, গাছ পরিচর্যা করা, লিচু পাড়া, থলি করা ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: