মাগুরায় নবগঙ্গা নদীতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে রাশেদ (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। সে মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকার বাই সাইকেল মেকানিক সোহবান মিয়ার ছেলে।

মাগুরা প্রতিদিন প্রকাশিত সংবাদ অনুযায়ী মাগুরা পৌরসভার কাউন্সিলর সাকিবুল ইসলাম তুহিন জানান, শনিবার দুপুরে নবগঙ্গা নদীতে অন্যান্য শিশুদের গোসল করতে দেখে রাশেদ নামে শারীরিক প্রতিবন্ধী ছেলেটিও নেমে পড়ে। স্বাভাবিকভাবে চলাচলে অক্ষম ছেলেটি পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার পর এলাকাবাসি অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় ২ ঘন্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পানিতে নিমজ্জিত রাসেদকে উদ্ধার করে। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: