মাগুরায় ইায়াবার চালান সন্দেহে তল্লাশী করে ১০০ ভরি সোনাসহ চোরাকারবারীকে গ্রেপ্তার। Magura news

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় ১০০ ভরি সোনার ১০টি বার সহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ বিকেলে তাকে মাগুরা পারনান্দুয়ালী বাস
টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চোরাকারবারীর নাম
সাকিব হোসেন (২২)। সাকিব যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের
ইয়াজুল ইসলামের পুত্র।

মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক কবির আহম্মেদ জানান, তারা গোপন
সুত্রে জানতে পারেন, চট্রগ্রাম থেকে যশোরগামী ঈগল পরিবহনের বাসে করে এক
যাত্রী ইায়াবার চালন নিয়ে যশোর যাচ্ছে। পথিমধ্যে তারা ঈগল পরিবহনের ওই
বাসটিকে মাগুরা পারনানান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় আটক করেন। এর পর
বাসটি সন্দেহজনক যাত্রীদের তল্লাশী করেন। এ সময় বাসযাত্রী সাকিব হেসেনের
দেহ তল্লাশী করে তার জুতার মধ্যে থেকে ১০০ ভরি ওজনের ১০ টি সোনার বার উদ্ধার
হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সোনার বার গুলো ঢাকা থেকে যশোর বহন করে
নিয়ে যাচ্ছিলো বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে স্বীকার
করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক কবির আহম্মেদ জানান, রাতে সোনার
বারসহ চোরাকারবারী সাকিব হোসেনকে সদর থানায় হস্তান্তর করা হয় ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: