প্রচন্ড গরমে পুড়ছে মাগুরা, দুপুরে জনশূন্য শহর

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

দাবদাহে বিপর্যস্ত মাগুরা শহরের জনজীবন। রিকশা, ভ্যান, মোটরগাড়ি চালক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষের জীবন বেশি দুর্বিসহ হয়ে উঠছে। শিশু ও বৃদ্ধদের ভোগান্তিটা বেশি। দিনের মতো রাতেও গরম থাকায় ফ্যানের বাতাসও প্রশান্তি আনতে পারছে না। গরমের কারণে শহরে সরবত ও ডাবের চাহিদা বৃদ্ধি পেয়েছে। প্রচন্ড তাপদাহের কারনে কোথাও যেন মিলছে না স্বস্তির দেখা।

শহরের একজন রিক্সা শ্রমিক জানান, মাঝ দুপুরে প্রচন্ড তাপদাহে কাজ করা সম্ভব হয় না। যে কারণে বারবার বিশ্রাম নিতে হচ্ছে। অারো বলেন,এ অবস্থা অব্যাহত থাকলে আর হয়তো কাজ করা হবে না।

শুক্রবার শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, বাজারের অধিকাংশ দোকান বন্ধ। দুপুরে শহরে মানুষের সংখ্যা হাতে গোনা ক’জন। হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে গরমের কারনে বিভিন্ন রোগের রোগীরা ভিড় জমাচ্ছে। কয়েক জন ভ্যান চালকের সাথে কথা বললে তারা জানান, প্রচন্ড তাপদাহের কারনে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না তাই তাদের জীবিকা অর্জনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: