মাগুরানিউজ.কমঃ
বুধবার দুপুরে মাগুরায় আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামানের ঢাকারোড বাস ভবন চত্বরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয় ।
জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাঘব দাইড় ইউপি চেয়ারম্যান বাবুল ফকির, পৌর সাধারন সম্পাদক বাকি ইমাম, জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ । সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।


