মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার ৪ উপজেলায় এবছর ১৭ হাজার ৩৯৮ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৪ উপজেলায় মোট ১ হাজার ২৫৪ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে যা থেকে উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। হেক্টর প্রতি ২০ মেট্রিক টন আম উৎপাদন হয় বলে কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে।
বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ব্যবসায়িক ভিত্তিতে আমের চাষ শুরু হয়েছে। তবে আমের পরিচর্যার ব্যাপারে অভিজ্ঞতা না থাকায় মাগুরার আম চাষিরা প্রতি বছরই কমবেশি ক্ষতির সম্মুখিন হচ্ছে।
মাগুরা জেলার বিভিন্ন এলাকায় আমের বাগান গড়ে তুলেছে। জেলাতে ফজলী, ল্যাংড়া, হীমসাগর, আম্রপালি, গোপাল ভোগ,বোম্বাই, তোষা প্রভৃতি জাতের আমের আবাদ হয়।
জেলার শত্রুজিৎপুর, বিনোদপুর, কুচিয়ামোড়া, ইছাখাদা, হাজরাপুর, রাঘবদাইড়. খালিমপুর, আলাইপুর, হাজীপুর, রাওতড়া, কাশীনাথপুর, বরিশাট, বারইপাড়া, শ্রীকোল, কানুটিয়া, গ্রামে আমের বাগান গড়ে উঠেছে।


