মাগুরায় জনসেবার মানোন্নয়নে ‘কাইযেন’ সেমিনার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মান উন্নয়ন বিষয়ক ‘কাইযেন’ সেমিনার সোমবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা(জাইকা) ও মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এ সেমিনারের অয়োজন করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য উপদেশনা পরিষদের এনডিসি (অতিরিক্ত সচিব) জায়েদুল হক মোল্যা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিএটিসি’র পরিচালক কাজী হাসান ইমাম।

সেমিনারে জানানো হয়, কাইযেন একটি জাপানী শব্দ। এর অর্থ হচ্ছে অব্যাহত উন্নয়ন। ‘জনসেবার মানোন্নায়ন’ সরকারের কাছে জনগণের একটি সাধারণ প্রত্যাশা। একারনে জনগণের কাছে যথোপযুক্ত সেবা পৌছে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের গঠনমূলক সংস্থাসমূহ সেবার মান উন্নয়নের লক্ষ্যে ‘কাইযেন’ কার্যক্রম শুরু করেছে।

সামগ্রিক মান ব্যবস্থাপনা বা (টিকিউএম) হচ্ছে জনসেবার মান উন্নয়নের একটি উপায়। প্রতিটি অধিদপ্তরের উপজেলা পর্যায়ের অফিসগুলোতে প্রতি বছর কমপক্ষে একটি করে ক্ষুদ্র উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। একটি বছর একটি প্রকল্প নামে ‘কাইযেন’ কাঠামো গঠনের মাধ্যমে দেশব্যাপি প্রতিবছর ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন বাস্তবায়ন হবে। এতে সেবার মান বৃদ্ধি পাওয়ার পাশপাশি জনগনকে মানসম্মত ও সন্তোষজনক সেবা প্রদান আরো নিশ্চিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: