আজ রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
মাগুরানিউজ.কমঃ
মাগুরার মাটি উচ্ছে চাষের বিশেষ উপযোগী। অন্যান্য সবজি ও ফসলের তুলনায় খরচ কম তাই মাগুরার অনেক কৃষকই উচ্ছে চাষে করে থাকেন। মাত্র তিন থেকে চারবার সেচ দিতে হয়। খুব বেশি সার ও কীটনাশকের প্রয়োজন হয় না। প্রতিবছরই এ অঞ্চলে ভালো ফলন হয়।
চাষিরা জানান, ফলন ভালো পাওয়ায় উচ্ছে আবাদ প্রতিনিয়ত বাড়ছে।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, ডিসেম্বরের প্রথমদিকে উচ্ছের বীজ বপন করা হয়। একটি স্থানে ছয়-সাতটি বীজ দেওয়া হয়। বীজ বপনের প্রায় ১০ দিন পরে চারা গজায়। এরপর মাটিতে খড় বিছিয়ে দেওয়া হয়। দেড় মাস পর ফলন পাওয়া যায়। প্রতি একরে ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়। ফলন পাওয়া যায় তিন মাস।
প্রথম দিকে পাইকারিতে ৬০ টাকা কেজি দরে উচ্ছে বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ২০-২৫ টাকায়। শেষের দিকে দাম আবার চড়া হয়।
উচ্ছে চাষি বিদ্যুৎ জানান, মাগুরার উচ্ছে যশোর, খুলনা, ঝিনাইদহ, ফরিদপুর, বরিশাল, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় যাচ্ছে।


