মাগুরায় ৮ম শ্রেনী পাশ ভূয়া নিউরো মেডিসিন বিশেষজ্ঞ গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় খোরশেদ আলম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি নিজেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে পরিচয় দিতেন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা শহরের গ্রামীণ মেডিকেল সার্ভিসে হাসপাতালে অভিযান চালিয়ে কথিত ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক, বিসিএস ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়দানকারী ওই ডাক্তারকে আটক করে।

ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ও এফসিপিএস মেডিসিন, এমডি নিউরোলজি এবং লন্ডন থেকে এফআরসিপি ডিগ্রি অজর্ন করেছেন বলে দাবি করার পাশাপাশি ব্যবস্থাপত্রে এ সকল ডিগ্রি উল্লেখ করেছেন তিনি। এ পরিচয়ে দেড় মাস ধরে তিনি মাগুরা শহরের গ্রামীণ মেডিকেল সার্ভিসেসে রোগী দেখে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা জানান- যাচাই-বাছাই করে দেখা গেছে, তার সকল সনদপত্রই ভুয়া। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্র্যামমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মাগুরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা জানান, তারা খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছেন খোরশেদ আলম ৮ম শ্রেণি পাশ। তার বাড়ি চট্টগ্রামের পাঁচলাইশে। এর আগে সে ভুয়া ডাক্তার হিসেবে ধরা পড়ে কুমিল্লায় ৬ মাস জেল খেটেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: