বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগে মুসলিম স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান। Magura news

বিশেষ প্রতিবেদক- 

আজ শনিবার বিকেলে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান
স্টেডিয়ামে বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগ ২০২০-২১ এর ফাইনাল খেলায়
টাইব্রেকারে মুসলিম স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার নির্ধারিত সময়ে দুয় দলের খেলোয়াড়েরা
প্রতিপক্ষে জালে বল ঢোকাতে ব্যর্থ হন। পরে ফলাফল নির্ধারণে খেলা গড়াই
টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে মুসলিম স্পোটিং ক্লাব ৪-২
গোলের ব্যবধানে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমিকে পরাজিত করে লীগ
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত
হন আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির নিশান। লীগে সর্বোচ্চ গোলদাতা
আবাহনী ক্রীড়া চক্রের খেলোয়ার নূর ইসলাম।
ফাইনাল খেলা শেষে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনালে অংশগ্রহনকারী দুইটি দলের
মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে এ
সময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপর মোহাম্মদ জহিরুল ইসলাম, সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী
মকবুল হোসেন। এছাড়া লীগের আয়োজক ও পৃষ্টপোষক মাগুরা-১ আসনের সংসদ
সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সম্মানিত দর্শক হিসেবে উপস্থিত
থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।
উল্লেখ্য . গত ৮ অক্টোবর ২০২১ থেকে ২৪ টি ফুটবল দল নিয়ে মাগুরা জেলা ফুটবল
লীগ শুরু হয়েছিলো।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: