মাগুরায় তুমুল যুক্তিতর্কে স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

 

বির্তাকির্কদের নানা যুক্তি-তর্ক ও বিচারকদের উপদেশ এর মধ্যে দিয়ে বৃহস্পতিবার মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার ৫ম আসর।

সকাল ১০ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতা শেষ হয় বিকেল ৪ টায়। প্রতিযোগিতায় মোট ৮ টি স্কুলের বিতার্কিক অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশ নেয় ৬ টি দল।

দলগুলো হচ্ছে-মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা শ্রভেচ্ছা প্রিপেটরী স্কুল, মাগুরা দুধমল্লিক বালিকা বিদ্যালয়, মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়।

চরম উত্তেজনাকর সেমিফাইনালে সরকারি বালিকা বিদ্যালয় শুভেচ্ছা স্কুলকে ও পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় সরকারি বালক বিদ্যালয়কে পরাজিত করে। সরকারি বালিকা বিদ্যালয় পুলিশ লাইনস স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তবে শুভেচ্ছা প্রিপেটরী স্কুল প্রানবন্ত ও অনেক ভাল যুক্তি-তর্ক উপস্থাপন করলেও নুন্যতম ব্যবধানে তারা সেমিতে সরকারি বালিকার বিদ্যালয়ের কাছে পরাজিত হয়।

সেরা বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাবিয়া সুলতানা রিয়া।

সমকাল মাগুরা জেলা প্রতিনিধি অলোক বোসের সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশ জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি, ছাড়াকার লিটন ঘোষ জয়ের সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অতিথি ও বিচারকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সিনিয়র সাংবাদিক হোসেন সিরাজ, সাংবাদিক শিক্ষক খান রকিবুল হক দিপু, কন্ঠবিথীর সভাপতি প্রভাষক খান মাজহারুল হক লিপু, প্রভাষক রেশমা বেগম, রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদ মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড, মোখলেছুর রহমান, ঘাতক দালাল নিমূল কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রুপক আইচ, এ্যাড. কাজি সিরাজ মিহির, বসুন্ধরা খাতার মাগুরা জেলা প্রতিনিধি ফরিদ হোসেন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: