মাগুরা ছেড়ে রাজধানীর পথে ‘সম্প্রীতি যাত্রা’

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বাঙালি সম্প্রীতিকে আরো সুদৃঢ় করার প্রত্যয়ে কলকাতা থেকে ঢাকা পযর্ন্ত সাইকেলযোগে যাত্রা। আর এ যাত্রার নামও ‘সম্প্রীতি যাত্রা’। ২০ সদস্যের এই দলের সদস্যরা শনিবার বিকালে মাগুরা পৌছেন। রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। আজ সকাল সাড়ে ৮টায় দলটি মাগুরা থেকে পরবর্তী গন্তব্য মানিকগঞ্জ জেলার উদ্দেশ্যে যাত্রা করেছে।

আগামী ১২ এপ্রিল ‘সম্প্রীতি যাত্রা’ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের সংবর্ধনা দেবেন বলে জানা গেছে।

বাংলা নববর্ষ উপলক্ষে কলকাতা থেকে ঢাকা পযর্ন্ত সাইকেলযোগে ‘সম্প্রীতি যাত্রার’ অংশ হিসেবে এই প্রতিনিধি দলটি বাংলাদেশ ভ্রমণ করছে।

শনিবার রাত ৮ টায় মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে তারা মতবিনিময় করেন। এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে টিম লিডার মিহির দাস জানান, বাংলাদেশ-ভারতের সম্পর্ক তথা বাঙালি সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করতে, বাংলা নববর্ষকে সমানে রেখে ভারতের ‘পশ্চিমবঙ্গ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের’ আয়োজনে গত ৬ এপ্রিল কলকাতা থেকে তারা সাইকেল যোগে ‘সম্প্রীতি যাত্রা’ শুরু করেন। এরপর বনগাঁ থেকে নড়াইল হয়ে মাগুরায় পৌঁছান তারা।

আয়োজকদের সাধুবাদ জানানোর পাশাপাশি ‘সম্প্রীতি যাত্রা’র সফলতা কামনা করেছেন মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।

 
ছবি- সৌজন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: