বিশেষ প্রতিবেদক-
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী কর্মসুচির অংশ
হিসাবে মাগুরা সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ রবিবার দুপুরে স্থানীয়
আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকিরের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য
এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মুন্সি রেজাউল হক,
এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, সদর উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা
স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মেহেদী হাসান সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের
সভাপতি মীর মেহেদী হাসান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনাসভা শেষে ১৫ ও ২১ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা
করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


