মাগুরায় সরকারি অর্থ আত্মসাৎ পুলিশ, ব্যংকার, হিসাব রক্ষন কর্মকর্তাসহ ২৭ জনের নামে দুদকের মামলা। Magura news

বিশেষ প্রতিবেদক- 

সরকারি তহবিল থেকে সাড়ে ১০ কোটি আত্মসাতের
অভিযোগে দুদক পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা ও হিসাব রক্ষন কর্মকমর্তাসহ
২৭ জনকে আসামী করে সোমবার বিকেলে মাগুরা সিনিয়র স্পেশাল জজ আদালতে
মামলা দায়ের করেছে। মামলার বাদী হয়েছেন, দুদুক যশোর সমন্বিত জেলা কার্যলয়ের
সহকারী পরিচালক মাহফুজ ইকবাল। মামলায় আসামী করা হয়েছে পুলিশের বর্তমান ও সাবেক ১৬ সদস্য, হিসাব রক্ষণ অফিসের ৮ জন ও সোনালী ব্যাংকের ১ কর্মকর্তাসহ মাগুরা ও নড়াইলের সংশ্লিষ্ট আরো দুই জনকে। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানান গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে পুলিশের সাধারণ তহবিল (জিপিএফ) ও নিরাপত্তা তহবিল একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ১০ কোটি ৪৪ লাখ ১ হাজার ৩৪৮ টাকা আত্মসাৎ
করা হয়েছে। মাগুরার সাবেক তিন হিসাব রক্ষণ কর্মকর্তা, একই বিভাগের ৫ অডিটর,
সোনালী ব্যাকের এক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ৬ জনসহ ১৬ পুলিশ সদস্য
বিরুদ্ধে পরস্পরে যোগ সাজসে দুর্নীতির মাধ্যমে এ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এছাড়ার নড়াইল লোহাগড়া ও মাগুরা সদরের রোকাইয়া ইয়াসমনিকে মামলায় আসামী করা হয়েছে । যাদের ব্যাংক হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা পাচার করা হয়েছে।
পুলিশ সুপার কার্যলয় সূত্র জানায়, গত বছরের ডিসেম্বেরে অর্থ জালিয়াতির বিষয়টি নজরে আসলে এ ঘটনায় ৮ পুলিশ সদস্যর সদস্যর সংশ্লিষ্টা পাওয়া যায়। যার মধ্যে ৫ জনকে অপরাধ প্রমানের ভিত্তিতে চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে। ৩ জনের নামে বিভাগীয় মামলা চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: