মাগুরায় ইউপি নির্বাচন পূর্ব সহিংসতায় ৪ জন নিহত ও ২০ জন আহত। Magura news

আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে
৪ জন নিহত এবং অন্ততঃ ২০ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে- রহমান মোল্লা
(৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)।
মাগুরা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান,
সদরের জগদল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর নজরুর ইসলাম ও সবুর
মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে
আসছিল। এ বিরোধের জের ধরে ১১ নভেম্বর ইউপি নির্বাচনে সবুব মোল্লার
পক্ষে সৈয়দ হাসানকে একই ওয়ার্ডে মেম্বর প্রার্থী ঘোষণা করা হয়। যা
নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় জগদল মাঝিপাড়া
এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষ প্রতিপক্ষের উপর
ধারোলো অস্ত্র লাঠিশোঠা নিয়ে হামলা চালায় এ হামলায় পাল্টা হামলায় ঘটনা
স্থলেই চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক রফিকুল আহসান
বলেন, সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু
হয়। হাসপাতালে ভর্তিরতদের মধ্যে একাধিক ব্যাক্তির অবস্থা আশংকাজনক বলে
জানা যায়। পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ৪ জন নিহত ও ২০ জন আহত
হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন
করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের
বিষয়ে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: