মাগুরায় নিহত আজিজুরের পা ও মাথা উদ্ধার । হত্যাকারী আশরাফ র‌্যাবের হাতে আটক, মাত্র ৩ হাজার টাকার জন্য নৃশংস খুন। Magura news

বিশেষ প্রতিবেদক –

৩ হাজার টাকার জন্য নৃশংস খুন হওয়া মাগুরার মহম্মদপুর উপজেলার
কালুকান্দি গ্রামে নৃশংস হত্যাকান্ডের শিকার আজিজুর রহমানের (২৮) বিছিন্ন
একটি পা ও মাথা সোমবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার জগদল গ্রাম থেকে
উদ্ধার হয়েছে।
র‌্যাব খুলনার বিভাগীয় অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজের নেতৃত্বে
র‌্যাব-৬ এর একটি দল সোমবার বিকালে ওই এলাকার একটি কালভার্টের ভেতর থেকে
নিহতের পা ও মাথা উদ্ধার করে।
র‌্যাব কর্মকর্তা রওশনুল ফিরোজ জানান, হত্যাকান্ডের মুল আসামী আশরাফ
আলীকে (৩৩) সোমবার দুপুরে যশোরের শার্শা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে
তার স্বীকারোক্তি মোতাবেক জগদলের ওই এলাকা থেকে নিহত আজিজুরের পা ও মাথা
উদ্ধার হয়।
লে. কর্ণেল রওশনুল ফিরোজ আরো জানান, অভিযুক্ত আশরাফ হত্যাকান্ডের বিষয়ে
চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে মাগুরা সদরের মালিক গ্রামের আহম্মদ আলী বিশ্বাসের
ছেলে। পেশায় হোমিওপ্যাথী চিকিৎসক। মাগুরা শহরের বেলতলায় তার হোমিওপ্যাথীর
দোকান আছে। সেখানে হোমিও চিকিৎসার পাশাপাশি আশরাফ মাল্টি লেভেল
মার্কেটি-এম এল এম নেটওয়ার্কিং ব্যবসা করেন। নিহত আজিজুর তার এই
নেটওয়ার্কিংয়ের সদস্য। এই ব্যবসা সুত্রে আজিজুরের কাছে আশরাফ ৩ হাজার
টাকা পেত। কিন্তু আশরাফ সেটি অস্বীকার করে মাত্র ৫০০ টাকা পাওনার কথা বলে
আসছিল। যে কারণে আশরাফ ঘটনার দিন ৫ জুন আজিজুরকে তার হোমিও
চেম্বারে ডেকে আনে। পরে তাকে আঘাত দিয়ে সংজ্ঞাহীন ক’রে হত্যা করে। পরে পা
ও মাথা বিচ্ছিন করে। পরবর্তিতে একটি পা ও মাথা জগদলের ওই কালভার্টে বাকি
অংশ বস্তাবন্দী অবস্থায় নিহত আজিজুরের নানা বাড়ি মাগুরার মহম্মদপুরের
কালুকান্দি গ্রামের একটি পুকুরে ফেলে দেয়। কাজটি আজিজুর একাই করেছে
বলে র‌্যাবের কাছে দাবী করেছে।
উল্লেখ্য , নিহত আজিজুর রহমান মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের
মৃত মুজিবুর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি
করতেন। গত ৫ জুন ২০২১ আজিজুর সকালে বাসা থেকে যশোরের উদ্যেশে রওনা হন।
৬ জুন ২০২১ সকালে কালুকান্দি গ্রামের মতিয়ার মোল্যা পুকুরে স্থানীয় লোকজন
রক্তাক্ত একটি বস্তা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাটি উদ্ধার করলে
সেটির মধ্যে মাথা ও একটি পা বিহীন লাশ পাওয়া যায়। পরে লাশের পরিহিত পোষাক
দেখে এটি আজিজুর রহমানের মরদেহ বলে দাবি করে তার ছোট ভাই হাবিবুর
রহমান। সে মহম্মদপুর থানায় বাদী হয়ে হত্যা ও আলামত গোপনের অভিযোগ একটি
মামলা দায়ের করে। পরে আসামী গ্রেপ্তারসহ বিচ্ছিন্ন মাথা ও পায়ের সন্ধানে
নামে যশোর র‌্যাব।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: