মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎ শ্রমিক নিহত, আহত ৫। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় আজ রবিবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জামাল সর্দার (২৫ ) নামে এক পল্লী বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে পল্লী বিদ্যুতের আরো ৫ শ্রমিক। হতাহতরা একটি নসিমন যোগে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, একটি নসিমন যোগে মাগুরা থেকে কিছু বিদ্যুৎ শ্রমিক দৈনন্দিন কাজে শ্রীপুরের ঘসিয়াল গ্রামে যাচ্ছিল। নসিমনটি মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় পৌছলে মাগুরা থেকে ফরিদপুর মুখি একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে এটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে জামাল সর্দার (২৫ ) নামে ওই শ্রমিক নসিমন থেকে ছিকটে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় নসিমনে থাকা আরো ৫ শ্রমিক। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জামাল যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের এনায়েত সদ্দারের ছেলে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: