মাগুরায় ধর্ষনের অভিযোগে প্রকৌশলী জেল হাজতে। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরায় ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষনের অভিযোগের দায়ের করা মামলায় আসাদুজ্জামান (৫৫) নামে এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাবেক সহকারী প্রকৌশলী। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেছেন তিনি শহরের ভায়না এলাকায় আসাদুজ্জামানের বাড়িতে ভাড়া থাকেন। আসাদুজ্জামানের বাড়ির নিচ তলায় তিনি ভাড়া থাকেন। রবিবার সন্ধ্যায় রান্নায় সহযোগিতার কথা বলে ওই গৃহবধূকে আসাদুজ্জামান তার দ্বিতীয় তলার ফ্লাটে ডেকে নিয়ে যান। এ সময় আসাদুজ্জামানের ফ্লাটে তার পরিবারের কেউ ছিলেন না। এ অবস্থায় ওই গৃহবধূ আসাদুজ্জামানের ফ্লাটে যাওয়া মাত্রই তাকে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ঘটনার পরদিন সোমবার ওই গৃহবধূ মাগুরা সদর থানায় আসাদুজ্জামনের নামে মামলা করে। এ মামলায় সোমবার রাতে পুলিশ নিজ বাসা থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আসাদুজ্জামানকে আদালতে পাঠালে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: