মাগুরায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় রবিবার মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট ময়দান থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সুচনা করা হয়। এরপর ভোর সাড়ে ৬টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুর রহমান, পুলিশ সুপার মো: মুনিবুর রহমানসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পূষ্পাঞ্জলি দেওয়া হয়।

অন্যদিকে সকাল ৮টা থেকে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার স্কাউটস, গার্লগাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী চলে দুপুর পর্যন্ত। এরই মাঝে সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে অনুদান দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোতাজাত, চলচ্চিত্র প্রদশনীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে। একই সাথে জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: