মাগুরানিউজ.কমঃ
আজ ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনটিতে পাকিস্তানিদের শাসন-শোষণের বিরুদ্ধে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে সর্বাত্মক লড়াই শুরু করেছিল বাঙালি। যার ধারাবাহিকতায় ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নেয় নতুন রাষ্ট্র ‘বাংলাদেশ’।
বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবসে ‘মাগুরা নিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মাগুরার জনপ্রিয়তম এই আইনজীবী, সাংবাদিক ও শিশু-শিক্ষা উন্নয়ন বিশেষজ্ঞ বলেন- “আজ আমাদের স্বাধীনতা দিবস। বাঙ্গালি জাতির এক ঐতিহাসিক দিন। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দুর হোক সব দ্বন্দ-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্না হয়ে।
আর যেন কোন হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রক্তে রঞ্জিত না হয় এই বাংলার মাটি । গোলাভরা ধান আর পুকুর ভরা মাছে ভরে উঠুক প্রিয় এই স্বদেশ। সবুজ-শ্যামল এই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলুক অবিরাম।”
আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং স্বাধীনতা অর্জন করেছিলেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জাতির জনক বঙ্গবন্ধু এবং সকল মুক্তিযোদ্ধাকে। দেশের সবাইকে জানাই শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস।


