বিশেষ প্রতিবেদক –
৭দিনের সর্বাত্বক লক ডাউনের প্রথম দিন আজ বুধবার মাগুরায় সর্বাত্বক লকডাউন শুরু হয়েছে। সকাল থেকে শহরের সমস্ত দোকান , ব্যবসা প্রতিষ্ঠান , মার্কেট বন্ধ রয়েছে।
চলছে না গাড়ী । মাঝে মধ্যে দুই এক খানা রিকসা, অটো ও মোটর সাইকেল চলছে। লোক সমাগম নেই । সমগ্র শহর ফাঁকা । পুলিশ ও ভ্রাম্যমান আদালতের টহল চলছে। মাগুরায় শান্তিপূর্ণভাবে চলছে লকডাউন ।

