করোনা ভাইরাস সংক্রমনরোধে গণসচেতনতা সৃষ্টিতে মাগুরায় জেলা যুবলীগের মাস্ক বিতরন ও গণপ্রচার অভিযান। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলায় ২য় ধাপে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও নির্মুলের জন্য লকডাউনে গণসচেতনতা সৃষ্টিতে মাগুরা জেলা যুবলীগ আজ বুধবার থেকে শহরে মাস্ক বিতরন ও গনপ্রচার অভিযান শুরু করেছে।

দুপুরে মাগুরা জেলা যুবলীগ এর আহবায়ক ফজলুর রহমান এর নেতৃত্বে যুবলীগ কর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাস্ক বিহিন পথচারীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করেন। এসময় শহরের বিভিন্ন সড়কে রিস্কা ও অটোরিস্কার যাএীদের মাঝে মাস্ক বিতরন ও গন সচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করেন। প্রতিদিন জেলার প্রতিটি গ্রাম গঞ্জ ও রাস্তা ঘাটে প্রকাশ্যে মাইকিং ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

রাস্তায় বের হওয়ার পূর্বে মুখে মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, বিনা কারনে প্রকাশ্যে রাস্তাঘাটে জটলা, আড্ডা না দেওয়া, নিজের ঘরে অবস্থান করা, বাইরে থেকে ঘরে ফিরে স্যানিটাইজার ব্যাবহার বা সাবান দিয়ে হাত ধুয়া সহ স্বাস্থ্য সম্মত ভাবে চলাফেরা করতে জনগণকে অবহিত করতেnনিয়মিত মাইকিং করা হচ্ছে। সরকারের এই আদেশ ও আইন অমান্যকারিদের মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যাবস্থা রয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় সড়কে, বাজারে ও শহরে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: