সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলা এবং মাগুরার শ্রীপুরে হিন্দু পরিবারকে উড়ো চিঠি দেওয়ার ঘটনার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ। Magura news

বিশেষ প্রতিবেদক –

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় সংখ্যালঘু বাড়ি ঘরে হামলা
ও ভাংচুর এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরগোয়ালদহ, আনন্দনগর ও মালাইনগর
গ্রামে ইসলাম ধর্মগ্রহন করার আহবান জানিয়ে ৫০টি হিন্দু পরিবারকে উড়ো
চিঠি দেওয়ার ঘটনার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের চৌরঙ্গীমোড়ে জেলা পূজা উদযাপন পরিষদ ও
জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান এক্য পরিষদ এই মানববন্ধন ও সমাবেশের আযোজন করে।
সমাবেশ পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । তারা দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী
জানান। উল্লেখ্য , সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি
ঘরে হামলা ও ভাংচুর এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরগোয়ালদহ ও মালাইনগর
গ্রামে ইসলাম ধর্মগ্রহন করার আহবান জানিয়ে ৫০টি সংখ্যালঘু হিন্দু
পরিবারকে কে বা কারা উড়ো চিঠি দেয় । শুক্রবার রাতের বেলায় মোটরসাইকেলে করে
মাথায় হেলমেট লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে কয়েকজন যুবক এই চিঠি দিয়ে
যায়। চিঠি পড়ে এলাকার হিন্দু সংখ্যালঘুদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: