মাগুরায় ইট পোড়ানো আইনের উপধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরায় ভাটায় ইট পোড়ানো আইন ২০১৩ এর ৮ (৩) (ঙ) উপধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভাটা মালিক সমিতি।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি মাগুরা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় সমাবেশে বলা হয়, পরিবেশ অধিদপ্তর হতে ছাড়পত্র না পাওয়াতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। প্রায়ই ভাটা গুলো ভেঙ্গে দেয়া হচ্ছে। যার ফলে আর্থিকভাবে তারা  ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অথচ মাগুরায় প্রায় এক লক্ষ শ্রমিক ভাটার উপর নির্ভরশীল। ভাটা বন্ধ হয়ে গেলে এসব শ্রমিক বেকার হয়ে পড়বে। এসময় সমাবেশে ইটভাটার মালিকরা দাবি করেন, শর্ত শিথিল করে জিগজ্যাগ ইটভাটার ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার দূরত্ব ১ হাজার মিটারের পরিবর্তে ৪৫০ মিটার করা হোক।
মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি মাগুরা শাখার সভাপতি রবিউল হক ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি মাগুরা শাখা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে।
বক্তারা জানান, জেলার বর্তমান ভাটার সংখ্যা ১০২ টি। যার মধ্যে ৪৪ টি
ভাটা ২০১০ সালের সরকারি নির্দেশনা মোতাবেক স্থায়ী চিমনীসহ বাকি সব
বৈধতা আছে। কিন্তু ইট পোড়ানো আইন ২০১৩ এর ৮ (৩) (ঙ) উপধারায় ১
কিলোমিটারের মধ্যে বসতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকলে সেটি
পরিবেশের পরিপন্থী বলে উল্লেখ করায় এখন তারা পরিবেশ ছাড়পত্র পাচ্ছেন না। অথচ
এসব ভাটা স্থাপনে ইটভাটার মালিকগণের এক কোটির অধিক ব্যয় হয়েছে। এ
পরিস্থি’তিতে আর্থিক ক্ষতি মোকাবিলায় তারা উল্লেখিত শর্ত শিথিল করে
জিগজ্যাগ ইটভাটার ক্ষেত্রে বসতি ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট এলাকার দূরত্ব ১
হাজার মিটারের পরিবর্তে ৪৫০ মিটার করার দাবী জানাচ্ছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: