মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক- 

ঢাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী মাগুরাবাসীর সম্মিলিত সংগঠন মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি ঢাকার ২০২১-২২ সালের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা আজ শুক্রবার ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি ডাঃ বিনয় কুমার দাস এবং সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন। সিনিয়র সহ-সভাপতি সনৎ সেন, সহ-সভাপতি অসীম সাহা, সহ-সভাপতি মনেষ অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক লিপন ঘোষ, কোষাধক্ষ্য লাবনী বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্য সহ নতুন কমিটির সকল সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন। উল্লেখ্য প্রায় দুই হাজার সনাতন ধর্মাবলম্বী ঢাকাস্থ মাগুরাবাসীর এ সংগঠন নানা সামাজিক কাজের সাথে জড়িত। সমাপনী বক্তব্যে সাধারণ সম্পাদক ডাঃ রাহুল মিত্র আগামী ১৬ই ফেব্রুয়ারি মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা আয়োজিত সরস্বতী পূজায় সকল মাগুরাবাসী কে আমন্ত্রণ জানান। পূর্ণাঙ্গ কমিটিতে আছেন-

 

ডা: বিনয় কুমার দাস,সভাপতি
সনৎ সেন, সিনি:সহ-সভাপতি
মনেষ অধিকারী, সহ-সভাপতি
অসীম সাহা, সহ-সভাপতি
পলি মজুমদার, সহ-সভাপতি
ডা: রাহুল মিত্র, সাধারণ সম্পাদক
বিজন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক
লিপন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক
লাবনী বিশ্বাস,কোষাধক্ষ্য
অরূপ বৈদ্য, সাংগঠনিক সম্পাদক
অভিজিৎ অধিকারী, সহ সাংগঠনিক সম্পাদক
গৌতম সাহা, সহ সাংগঠনিক সম্পাদক
গৌরাঙ্গ মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক
সুজন ভৌমিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক
ধৃতি রঞ্জন বসু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
চিন্ময় বৈদ্য, শিক্ষা যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক
বিলাস সেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক
দেবাশীষ বিশ্বাস বাপ্পা, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
সাগর সাহা, সমাজ কল্যাণ বিষয়কসম্পাদক
বিউটি গাইন, মহিলা বিষয়ক সম্পাদিকা
মিঠুন অধিকারী, আপ্যায়ন বিষয়ক
দেবাশীষ কুমার সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

কার্য নির্বাহী সদস্য

ডাঃ নিতাই পদ বিশ্বাস, সঞ্জয় রাহা, মানিক ব্যানার্জী
ভবতোষ মুখ্যার্জী, পবিত্র কুন্ডু, সঞ্জয় কুমার দত্ত
রাজীব কুমার বসু, অজয় কুমার দাস, তুষার বিশ্বাস
সাগর বৈদ্য

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: