মাগুরানিউজ.কমঃ
আজ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।
মাগুরাতে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্মরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন।



