মহম্মদপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশুদিবস পালিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আজ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।

“বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশের খুশীর দিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা শহীদ মিনার চত্তর থেকে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা ও উপজেলা শহীদ মিনারে চিত্রাংকন প্রতিযোগিতাসহ কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: