মাগুরানিউজ.কমঃ
রঙের ঋতু বসন্তকে আরও রাঙিয়ে সত্য আর প্রেমের জয়ধ্বনি ঘোষণা করে সবার মঙ্গল কামনায় ফের এসেছে দোল উৎসব।রবিবার সকাল থেকে মাগুরার পাড়া-মহল্লা ও এর আশপাশের এলাকাজুড়ে রঙের এ উৎসব চলে। এই উৎসবকে ঘিরে মাগুরাতে এক রঙিন আমেজ খেলা করছে রঙে-রঙে।
সনাতন ধর্মাবলম্বীদের একটি জনপ্রিয় উৎসব এটি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আবিরের রঙে রঙিন হওয়ার এই উৎসবে মেতেছে শিশু থেকে বয়স্করা। রঙ খেলা নিয়ে মেতে উঠেছে পাড়ায় পাড়ায়। পরস্পরকে রঙের আবির মাখিয়ে দিনটিকে উদযাপন করছেন তারা।


