প্রধানমন্ত্রীর সফরে মাগুরার প্রাপ্তিযোগ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১মার্চ মাগুরা সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অপেক্ষায় মাগুরাবাসী। প্রধানমন্ত্রী এদিন অনেকগুলি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

রবিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী মাগুরা সার্কিট হাউজে প্রস্তুতকৃত ফলকের মাধ্যমে ২০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সেগুলো হলো- ২৫০ শয্যা হাসপাতাল, মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাগুরা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, শ্রীপুর ও মহম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন, নতুন বাজার সেতু, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রশাসনিক ভবন, মাগুরার রামনগর থেকে আবালপুর পর্যন্ত জাতীয় মহাসড়কের অংশ চার লেনে উন্নীতকরণ, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, শ্রীপুর ও শালিখা উপজেলায় মিনি স্টেডিয়াম, সদর উপজেলার ফটকি নদীর উপর মঘি ইউপি অফিস থেকে আলোদিয়া পর্যন্ত ব্রিজ নির্মাণ, শালিখা উপজেলার ফটকি নদীর উপর বুনাগাতি থেকে বেরইল পলিতা পর্যন্ত ব্রিজ নির্মাণ, শালিখা উপজেলার বরইচারা আটিরভিটা-বরইচারা বাজার সড়কের ফটকি নদীর ওপর ব্রিজ নির্মাণ, শালিখা উপজেলার বাউলিয়া শরশুনা সড়কের চিত্রা নদীর ওপর ব্রিজ নির্মাণ, সদর উপজেলার কাটাখালী জিসি-ইছাখাদা আর অ্যান্ড এইচ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক, ভূগর্ভস্ত পানি শোধনাগার, মাগুরা পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মোট ২০টি উন্নয়ন কাজের একযোগে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বলে সভায় জানানো হয়।

প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনিবুর রহমান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডা. সাদউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শীর্ষ রাজনৈতিক ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: