সকালে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কর্মসূচী। পরে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা লেখক জোটের আহ্বায়ক বিবেকানন্দ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্বরচিত সাহিত্য পাঠ।
অংশ নেন লেখক খান জিয়াউল হক, বিকাশ মজুমদার, ডা. আবদুল্লাহ হেল কাফি, কবি বিএমএ হালিম, মিয়া ওয়াহিদ কামাল বাবলু, এম মনিরুজ্জামান, সাগর জামান, ওয়ালিউজ্জামান রিংকু, তুষার প্রসূন সহ আরো অনেকে।


