মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
 
মাগুরায় শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় হান্নান মণ্ডল (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মাগুরা সদর উপজেলার হুলিনগর এলাকায় শুক্রবার রাতে এ দূর্ঘটনা ঘটে।
 
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ জানান, রাজবাড়ি জেলার নাড়ুয়া বাজার থেকে রসুন কিনে হান্নান (৫০) ও সালাম (৫৩) নামের দুই ব্যবসায়ী ট্রাকের ছাদে চড়ে যশোরের নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। রাত ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরার হুলিনগর এলাকায় পৌছলে রসুন বোঝাই ট্রাকটি পেছন থেকে অপর একটি ট্রাককে আঘাত করে। এ সময় ওই দুই ব্যবসায়ী ট্রাক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন। দ্রুত তাদের মাগুরা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। অপর আহত সালামকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের দুজনেরই বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। তারা বিভিন্ন জেলায় সবজীর পাইকারি কেনাবেচার ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: