মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ‘জামায়াত পরিচালিত’ একটি মাদ্রাসা থেকে সংগঠনটির ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের দরি মাগুরা এলাকায় আল-আমিন ট্রাস্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি আজমল হুদা।
তাদের বাড়ি মাগুরা জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে কয়েকজন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে জানালেও বিস্তারিত কিছু জানা যায়নি। কোনো নাশকতার পরিকল্পনার উদ্দেশ্য তারা সেখানে জড়ো হয়েছিল কিনা যাচাই করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।


