মাগুরায় কুলের ভারে ভেঙ্গে পড়ছে গাছ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

কুলের ভারে ভেঙ্গে পড়ছে গাছ। সেই গাছ ধরে রাখতে বাঁশের লাঠি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সরেজমিনে মাগুরার বিভিন্ন গ্রামের কুলের বাগান ঘুরে এমনটাই দেখা গেছে।

অর্থকরী ফল হিসেবে মাগুরাতে উন্নত জাতের বাউ, আপেলসহ বিভিন্ন জাতের কুলের চাষ হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, খুলনা, সিলেটসহ বিভিন্ন জেলায় বাজারজাত ছাড়াও বিদেশে রপ্তানীও করা হচ্ছে। ফলে চাহিদা থাকার কারণে কৃষকরা কুলচাষে আগ্রহী হচ্ছে। অনেকে কুলচাষ করে স্বাবলম্বীও হয়েছেন অনেকেই।

সদর উপজেলার আমুড়িয়া গ্রামের কুলচাষি হাবিব আলী তিনবছর আগে দুই বিঘা জমিতে কুলের বাগান করেন। গতবছর থেকে কুল ধরতে শুরু করেছে।

তিনি জানান, এবার কুলের ফলন ভাল হয়েছে। এখন বাজারজাত চলছে। এবার উৎপাদন খরচ তুলে লক্ষাধিক টাকা লাভ করবেন বলে আশা করছেন। তবে বাগানের একপাশে লাগানো আপেল কুলও ভাল হয়েছে। এবং ওই আপেল কুলের চাহিদা বেশি।
জেলার বাইরের ব্যবসায়ীরা এসে কুল কিনে নিয়ে যাচ্ছে মেহেরপুর থেকে এজন্য কুলের দাম পাওয়া যাচ্ছে ভাল। এই কুল থেকে বাছাই করা কিছু কুল বাইরের ক্রেতারা বিদেশেও রপ্তানি করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: