মাগুরায় কন্ঠবীথির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোজ্ঞ আবৃত্তিসন্ধ্যা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরার ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন কন্ঠবীথির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার ৪ মার্চ রাতে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিকেলে সংগঠনটির সদস্যরা শহরের মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি ফলক প্রাঙ্গণ থেকে বণ্যাঢ্য র‌্যালি বের করে। এরপর সন্ধ্যায় আছাদুজ্জামান মিলনায়তনে আয়োজন করা হয় আবৃত্তি অনুষ্ঠানের।

অনুষ্ঠানের শুরুতেই পশ্চিমবঙ্গের খ্যাতিমান আবৃত্তি শিল্পী সৌরেন চট্টোপধ্যায়কে উত্তোরীয় পরিয়ে দেন মাগুরার প্রবীণ শিক্ষাবিদ ও ভাষা সৈনিক খান জিয়াউল হক। এরপর সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত একটানা চলে মনোজ্ঞ আবৃত্তি অনুষ্ঠান। সংগঠনটির সাধারণ বিভাগের শিল্পীদের পরিবেশনায় একের পর এক চলে একক ও দ্বৈত আবৃত্তি পরিবেশনা।

আবৃত্তি অনুষ্ঠান শেষে নোমানী ময়দান থেকে ১৯ টি ফানুস উড়িয়ে সংগঠনের ১৯ বছর পুর্তি উদযাপন করেন সংগঠনের সদস্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: