আগামীকাল বিএমএ নির্বাচন, মাগুরায় চিকিৎসককে হুমকির অভিযোগ!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিএমএ কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। মাগুরা অংশের ভোট গ্রহন হবে সদর হাসপাতালের কনফারেন্স রুমে। সেখানে মাগুরার ৭০ জন সরকারি বেসরকারি চিকিৎসক কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদের প্রতিদ্বন্দ্বীকে ভোট দেবেন।

এ অবস্থায় নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা সদর হাসপাতালের এক মেডিকেল অফিসারকে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা, এমন অভিযোগে নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার বরাবর লিখিত চিঠি দিয়েছেন মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ।

ডাঃ সৌমেন সাহা জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে (+৪০১ ও +৪০২৭, ৮৮৮৮৮৮ ৮৮৮৮৮৮৮) এ ধরনের একাধিক নম্বর থেকে তার মোবাইল ফোনে ফোন আসে। তিনি কলটি রিসিভ করতেই অজ্ঞাত এক ব্যক্তি অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে কথার এক পর্যায়ে ওই ব্যক্তি মাগুরায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোট গ্রহন বন্ধ করার হুমকি দেয়।

তিনি দাপ্তরিক নিয়মানুযায়ী তাৎক্ষনিকভাবে বিষয়টি মাগুরা সিভিল সার্জনকে জানালে তিনি মাগুরা পুলিশ সুপারকে বিষয়টি জানিয়ে চিঠি দেন।

ডাঃ সৌমেন সাহা আরো জানান, তিনি বিএমএ মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মাগুরা থেকে মনোনিত কেন্দ্রীয় একমাত্র কাউন্সিলর। এ কারণে মাগুরা অংশের নির্বাচন বন্ধ করে আমার ও মাগুরা বিএমএ’র বর্তমান নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ হুমকী দেয়া হচ্ছে’।

এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ বলেন, ডা. সৌমেনের মাধ্যমে বিষয়টি জানার পরপরই নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারকে চিঠি দেয়া হয়েছে। তিনি বিষয়টির তদন্ত ও নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন’।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: