মাগুরায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ি জেলার দৌলতদিয়া চেনাপোতা গ্রামের খাদিজা বেগম, ছুটু বিবি, মজিরন বেগম ও করম আলী। এছাড়া আহত ছয়জনের বাড়িও একই এলাকায়।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, সকালে মাইক্রোবাসটি মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই নারী নিহত ও আটজন গুরুতর আহত হন।

পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মজিরন বেগম মারা যান। এর কিছুক্ষণ পর ঢাকা নেওয়ার পথে করম আলীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে খদিজা, ছটু বিবি ও মজিরন একই পরিবারের সদস্য বলেও জানান এসআই।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিটুল হাসান জানান, নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত ছয়জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মাইক্রোবাসটিকে একটি ‘ট্রাক’ ধাক্কা দিয়েছিল বলে আহতদের একজন জানিয়েছিলেন। ঘটনাস্থলে শুধু মাইক্রোবাসটিকেই পড়ে থাকতে দেখা য়ায়। ট্রাকটিকে পাওয়া যায়নি বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: