রবিবার মাগুরায় ফাইনালে শেখ রাসেল ও বাংলাদেশ নৌবাহিনী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

রবিবার মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে শেখ রাসেল ও বাংলাদেশ নৌবাহিনী।

 

বৃহস্পতিবার টাইব্রেকারে জিতেও শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হয়নি মোহামেডানের। বাইলজ ভাঙায় সেমিফাইনালে মোহামেডানের কাছে হেরেও ‘জয়ী’ দল শেখ রাসেল ক্রীড়াচক্র।

শুক্রবার সেমিফাইনালে হেরে গেছে দেশের আরেক ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের টাইব্রেকারে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল গোলশূন্য। নৌবাহিনী দলে অবশ্য খেলছেন মামুনুল, এমিলি, জাহিদসহ জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়।

মোহামেডান সেমিফাইনালে অন্য দলের দুই ফুটবলারকে খেলিয়েছে নিয়ম ভেঙে। শেখ রাসেলের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পরও তাই মোহামেডান টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘মোহামেডান সিও জুনাপিও ও জাত্তা মোস্তফাকে শেখ রাসেলের বিপক্ষে মাঠে নামিয়েছিল। কিন্তু এ দুজন এর আগে আছাদুজ্জামান একাডেমির হয়ে এই টুর্নামেন্টে খেলেছেন। এ জন্য বাইলজ মেনে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয় শেখ রাসেলকে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: